৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌচলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশায় চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল আবার শুরু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে নয়টার দিকে চলাচল আবার শুরু হয়।
সকালে খানজাহান আলী নামে একটি রো রো ফেরি মাঝনদীতে আটকা পড়ে। নৌচলাচল বন্ধ থাকায় দুই ঘাটে অন্তত ৩০০ যান আটকা পড়ে। এর মধ্যে বেশির ভাগই ছিল পণ্যবাহী ট্রাক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে নৌচলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় চলাচল আবার শুরু হয়েছে।
আরও পড়ুন..