৪ ঘণ্টা পর নৌচলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় চার ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে নৌচলাচল শুরু হয়েছে। আজ রোববার ভোর পাঁচটার দিকে নৌচলাচল বন্ধ হয়ে যায়। সকাল নয়টার দিকে চলাচল আবার শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, নৌচলাচল বন্ধ থাকার সময় চ্যানেলে পাঁচটি ফেরি যানবাহন নিয়ে আটকা পড়ে। ঘাটের দুই পারে শত শত গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল।