৪ ছাত্র ৬ মাসের জন্য বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে অর্থদণ্ডসহ ছয় মাসের জন্য বহিষ্কার এবং অপর সাত ছাত্রকে অর্থদণ্ড করা হয়েছে। গত ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে গোলযোগ সৃষ্টি এবং শিক্ষকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে ১১ ছাত্রের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ উমর ফারুক জানান, ঘটনার পর ২৫ মার্চ নয়জন ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।১০ হাজার টাকা অর্থদণ্ডসহ ছয় মাসের জন্য বহিষ্কৃত ছাত্ররা হচ্ছেন অপরাধতত্ত্ব ও পুলিশ-বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. আরিফ সিকদার ও সফিকুল ইসলাম এবং একই বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের মো. মজনু মিয়া ও আতিকুর রহমান।