৪ জনকে গণপিটুনি পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল সোমবার অটোরিকশা ছিনতাইকারী দলের সদস্য সন্দেহে চার ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। বাংলাবাজার এলাকায় কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর বাজার থেকে সকাল ১০টার দিকে চার ব্যক্তি ফুলবাড়িয়া যাওয়ার কথা বলে একটি অটোরিকশা ভাড়া করেন। বাংলাবাজার এলাকায় আসার পর তাঁদের মধ্য থেকে একজন অটোরিকশার চালক নূর হোসেনের মুখে নেশাদ্রব্য ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় চালক কৌশলে আটোরিকশা থামিয়ে চিৎকার দেন। চিৎকার শুনে লোকজন দৌড়ে এসে চারজনকেই আটক করে।