৪ জুন বাম মোর্চা ও বাসদের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করাসহ ১০ দফা দাবিতে আগামী ৪ জুন সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছে বামদলীয় জোট গণতান্ত্রিক বাম মোর্চা ও বাসদ। গতকাল মঙ্গলবার সকালে তোপখানা রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাম মোর্চার সমন্বয়ক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করাসহ মহাজোট সরকারের স্বৈরাচারী অবস্থানের বিরুদ্ধে বাম মোর্চা জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখবে। সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের আবদুস সাত্তার, গণসংহতি আন্দোলনের আবদুস সালাম, বাসদের মানস নন্দী, বাসদের (মাহাবুব) ইয়াসিন মিয়া ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক উপস্থিত ছিলেন।