৪ ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা বাজারসংলগ্ন দুমারপাড়ের একটি বাড়ি থেকে আন্ত জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দেশীয় তৈরি একটি শাটার গান, বন্দুকের একটি কার্তুজ, একটি চাপাতি ও একটি ছোরা জব্দ করে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন ফরিদপুর সদরের মানব কুমার শীল (২৩), গাজীপুর সদরের পারভেজ শেখ (২৩), বাগেরহাটের রামপালের মোহাম্মদ আলী (৩৫) ও পিরোজপুরের মঠবাড়িয়ার মো. সোহেল ওরফে মামুন শরীফ (২৫)।