৪ নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসার অভিযোগে গত সোমবার রাতে রাজধানীর অদূরে সাভারের এক বাসা থেকে চার নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। সেখান থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইন ও আড়াই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া নারীরা হলেন: শিল্পী আক্তার (৩০), পারুল বেগম (৪০), রোজিনা আক্তার (২৫) ও মর্জিনা বেগম (৪২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন।