৪ মার্চ ৪৭তম সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তন আগামী ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রণব মুখার্জিকে সমাবর্তন বক্তা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে। ৪ মার্চ বেলা সাড়ে ১১টায় সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে বলে জানান তিনি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৪৬তম সমাবর্তনের পর যাঁদের স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, তাঁরা এতে অংশ নিতে পারবেন।