৪ মে মহাসমাবেশ ডেকেছে গার্মেন্টস শ্রমিক রক্ষা আন্দোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৪ মে বেলা তিনটায় রাজধানীর মতিঝিলে মহাসমাবেশের ডাক দিয়েছে গার্মেন্টস শ্রমিক রক্ষা আন্দোলন। সাভারের রানা প্লাজাধসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়াসহ ছয় দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক শোক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন গার্মেন্টস শ্রমিক রক্ষা আন্দোলনের আহ্বায়ক জেড এম কামরুল আনাম।