৪ লাখ ৬৮ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে: সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় মোরা উপকূলীয় এলাকা অতিক্রম করার সময় বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। ছবিটি মঙ্গলবার চট্টগ্রাম নগরের চারুকলা এলাকার বাদশা মিয়া সড়ক থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
ঘূর্ণিঝড় মোরা উপকূলীয় এলাকা অতিক্রম করার সময় বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। ছবিটি মঙ্গলবার চট্টগ্রাম নগরের চারুকলা এলাকার বাদশা মিয়া সড়ক থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

ঘূর্ণিঝড় মোরা উপদ্রুত এলাকার ৪ লাখ ৬৮ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) গোলাম মোস্তফা।

আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঘূর্ণিঝড় মোরা নিয়ে পরিস্থিতি জানান।

অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বলেন, অনেকে এখন আশ্রয়কেন্দ্র থেকে চলে গেছেন। অনেকে আবার আছেন।

গোলাম মোস্তফা আরও বলেন, এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিস্তারিত পাওয়া যায়নি। বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে। পাওয়া মাত্রই গণমাধ্যমকে জানানো হবে।

অতিরিক্ত সচিব আরও বলেন, উপদ্রুত এলাকার মানুষের জন্য ১ হাজার ৪০০ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ১ কোটি ৪৬ লাখ টাকা দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি অনুযায়ী সেটা পূরণের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।