৪ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির ‘বোমা মেশিনের’ গর্ত থেকে রাতের বেলা পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপা পড়ে মারা গেছেন চার শ্রমিক। গত রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। দুজন শ্রমিক ঘটনাস্থলে ও দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত ব্যক্তিরা হচ্ছেন কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের মইনুদ্দিন (৪০), দানা মিয়া (২২), দেলোয়ার হোসেন (২৪) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের সেলিম আহমদ। তাঁরা পাথর কোয়ারি এলাকায় অস্থায়ী তাঁবুতে বসবাস করতেন। দিনে ও রাতে পালাক্রমে পাথর উত্তোলনের কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত প্রায় সাড়ে আটটার দিকে পশ্চিম ইসলামপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য দেলওয়ার হোসেন ওরফে জীবনসহ কয়েকজন পাথর ব্যবসায়ীর মালিকানাধীন কোয়ারির একটি গভীর গর্ত থেকে পাথর উত্তোলন করছিলেন ওই চার শ্রমিক। প্রায় ২৫-৩০ ফুট গভীর গর্তের পাড় হঠাৎ দেবে গেলে চাপা পড়েন চারজন। দুজনকে মৃত অবস্থায় ও অচেতন অবস্থায় অপর দুজনকে উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট