৪ সিটি করপোরেশনে বায়ুদূষণ রোধে কী ব্যবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের বায়ুদূষণ রোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ২৫ ফেব্রুয়ারির মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
আদেশের পর রিট আবেদনকারী আইনজীবী জুলহাসউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র ও পরিবেশ সচিব, চার সিটি করপোরেশনের মেয়র, পুলিশের মহাপরিদর্শক ও পরিবেশ অিধদপ্তরের মহাপরিচালককে রিট আবেদনে বিবাদী করা হয়েছে। আদালতে শুনানি করেন জুলহাসউদ্দিন আহমেদ ও মুজিবুর রহমান।
এ ছাড়া বায়ুদূষণ রোধে চার সিটি করপোরেশনের মেয়রকে কেন কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।