৪ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন ভর্তি ইচ্ছুকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান/ইঞ্জিনিয়ারিং কোর্স/বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ৪ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের। ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষা-সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।