৪ হাজার কেজি পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগের দেবিদাস ঘাট এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক শহিদুল ইসলামকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার এই আদালত পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহেদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ ও বিক্রয় নিষিদ্ধ রয়েছে। এই পলিথিন পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি করছে। ইতিমধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ঢাকা শহরের অনেক নদীনালা, ড্রেন বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিদর্শক সাইফুল ইসলাম ও পেশকার রাসুল ইয়া বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক