প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত গত ১১ মাসে বিএসএফের (দক্ষিণবঙ্গ) হাতে ৬ হাজার ২২৫ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে বাংলাদেশের নাগরিকই রয়েছেন ৪ হাজার ৪৫৩ জন। বিএসএফ মুখপাত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা গতকাল শনিবার খবরটি প্রকাশ করে। তাতে বলা হয়, বনগাঁ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কিছুটা বেড়েছে। তবে অনুপ্রবেশ রোধে বিএসএফ এখনো সতর্কাবস্থায় রয়েছে। অনুপ্রবেশকারীদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও কানাডার নাগরিক রয়েছেন।