৪টি খাবারের দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে চারটি হোটেল এবং বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে অধিদপ্তরের সহকারী পরিচালক জয়েস চাকমা এ অভিযান পরিচালনা করেন। এ সময় অধিদপ্তরের উপপরিচালক জুবায়ের আহমেদ উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা দেয় পুলিশ।
জুবায়ের আহমেদ বলেন, নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে চারটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে পাঠানটুলির ইসলামিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১৬ হাজার টাকা, আগ্রাবাদের খাবার দাবার মেলাকে ৫০ হাজার টাকা, সুরুচি হোটেলকে ৪ হাজার টাকা ও নিউ চিটাগং হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।