চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আজ বুধবার ৯৭টি উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। সর্বশেষ ৯টি উপজেলার কয়েকটি কেন্দ্রের ফল পাওয়া গেছে।
মাগুরা সদর উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে ১০৫টির মধ্যে ৩৫টি কেন্দ্রের ফল পাওয়া গেছে।এর মধ্যে বিএনপি-সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ (আনারস) পেয়েছেন ২০ হাজার ৩৬ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত পঙ্কজ কুমার কুণ্ডু (কাপ-পিরিচ) পেয়েছেন ১৫ হাজার ৯৭০ ভোট পেয়েছেন।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত আবুল কালাম আজাদ ৩ হাজার ৭০৩ ভোট পেয়েছেন।তার নিকটতম বিএনপি-সমর্থিত আবুল হোসেন খান ৩ হাজার ৫৭৬ ভোট।
পঞ্চগড়ে সদর উপজেলার ৫৪ কেন্দ্রের মধ্যে ৯টির বেসরকারি ফল পাওয়া গেছে। ৪ হাজার ৬৯৭ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপি-সমর্থিত প্রার্থী আবু দাউদ প্রধান। তার নিকটতম আওয়ামী লীগ-সমর্থিত আনোয়ার সাদাত ৪ হাজার ৫০৭ ভোট এবং জামায়াতে ইসলামী সমর্থিত আব্দুর খালেক পেয়েছেন ৪ হাজার ৩৬৫ ভোট।
পঞ্চগড়ে বোদা উপজেলার ৫৬ কেন্দ্রের মধ্যে ১০টির বেসরকারি ফল পাওয়া গেছে। জামায়াতে ইসলামীর শফিউল্লাহ শফি ৬ হাজার ৯৪৯ ভোট। আওয়ামী-সমর্থিত ফারুক আলম ৬ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।
ভোলার লালমোহন উপজেলার ৬৪টির মধ্যে ১২টি কেন্দ্রের বেসরকারি ফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গিয়াসউদ্দিন ১০হাজার ৮২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান পেয়েছেন ১ হাজার ৪৩০ ভোট। এই উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী পেয়েছেন ৭০ ভোট।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ২৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি-সমর্থিত প্রার্থী আজিজুর রহমান ১৫ হাজার ২৬৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত মোতাহার হোসেন মোল্লা পেয়েছেন আট হাজার ৯২৬ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী রুহুল আমিন পেয়েছেন ৭৩৮ ভোট।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৮৮টির মধ্যে ৭টি কেন্দ্রের পাওয়া বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (দোয়াত-কলম) ৩ হাজার ৮৮৯ ভোট পেয়ে এগিয়ে আছে।তার নিকটতম আ. লীগের বিদ্রোহী প্রার্থী কাবির মিয়া (আনারস) ৩ হাজার ২৭২।
হবিগঞ্জের মাধবপুরে সাতটি কেন্দ্রের পাওয়া ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থী সৈয়দ মো. শাহজাহান এক হাজার ৯৫৯ ভোটে এগিয়ে রয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।
সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটাররা তাঁদের পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে ভোট দিয়েছেন। ৯৭টি উপজেলার মধ্যে অন্তত ৪০টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন। ৯৭টি উপজেলার মধ্যে ৫৪টিতে বিএনপির একাধিক নেতা প্রার্থী ছিলেন।