৪০ চোরাকারবারির আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় পুলিশের কাছে ৪০ চোরাকারবারি আত্মসমর্পণ করেছেন। মাঝারদিয়াড় এলাকার পদ্মার চরে কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সোমবার তাঁরা আত্মসমর্পণ করেন।
চর মাঝারদিয়াড় হরিপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী দুর্গম একটি চর। এ অনুষ্ঠানে আত্মসমর্পণকারীরা পুলিশের অঙ্গীকারনামায় সই করেন। এতে স্থানীয় জনপ্রতিনিধিরাও সাক্ষী দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, উপকমিশনার (পশ্চিম) নাহিদুল ইসলাম, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতেখায়ের আলম, পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হক।