৪০ জানালায় কাচ নেই ৬ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন হলে পাঁচ-ছয় মাস ধরে অন্তত ৪০টি কক্ষের জানালার কাচ নেই। বিভিন্ন সময় দাঙ্গা-হাঙ্গামায় ভেঙে যাওয়ার পর এই কাচ আর লাগানো হয়নি। ফলে কনকনে ঠান্ডায় এখন শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রচণ্ড শীতে কাবু শিক্ষার্থীরা প্রায় এক মাস আগে সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। এর আগে সংশ্লিষ্ট ভুক্তভোগী শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে একাধিকবার মৌখিক আবেদন জানান। কিন্তু জানালার ভাঙা কাচ আর লাগানো হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা মৌখিক ও লিখিতভাবে জানালা মেরামত করার আবেদন জানান হল প্রাধ্যক্ষকে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ফলে প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছেন তাঁরা। এ ছাড়া বৃষ্টির সময় অনেক কক্ষে পানি ঢুকে বলে জানান শিক্ষার্থীরা।