৪০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের (বামসাস) ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল ছিল দিনব্যাপী অনুষ্ঠান।
সকালে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে ৪০টি মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শোভাযাত্রা শেষে রাজা জিসি হাইস্কুলে মণিপুরি ভাষা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিকেলে মণিপুরি ভাষায় আয়োজন করা হয় ‘বাংলাদেশতা মণিপুরি সাহিত্য চর্চাগী চহী নিফু’ শীর্ষক সেমিনার। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ এবং ‘সোনামণি’ ও ‘ই. রবিন মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ দেওয়া হয় দুই গুণী নিবংগম চন্দ্রমোহন সিংহ ও লাইমম জয় চন্দ্র শর্মাকে।