৪০ ব্যাচের পরীক্ষা আটকে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র এ এ এম মহিউদ্দিন হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা গত ১৩ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আটকে গেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০টি ব্যাচের চূড়ান্ত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা। এসব পরীক্ষা ওই সময়ে হওয়ার কথা ছিল।হঠাত্ পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রায় সাড়ে চার হাজার ছাত্রছাত্রী। এ পরীক্ষাগুলো কখন হবে, তা নিয়ে কিছুই বলতে পারছেন না প্রশাসনের কেউই। ১৫ দিনের মধ্যে পরীক্ষাগুলো শুরু করা না গেলে বিশ্ববিদ্যালয়ের সব কটি বিভাগে নতুন করে অন্তত তিন মাসের সেশনজট তৈরি হতে পারে।