৪০ মণ জাটকা জব্দ করে দুস্থদের বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি প্লোটিলা যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল শুক্রবার গভীর রাতে এগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এমভি প্লোটিলায় অভিযান চালান কোস্টগার্ডের সদস্যরা। এ সময় আটটি ঝুড়িতে ৪০ মণ জাটকা জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এইচ হাবিবুর রহমান জানান, সকাল নয়টার দিকে জব্দ জাটকা মত্স্য কর্মকর্তার উপস্থিতে গরিব, দুস্থ ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়।