৪০ রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশকালে গতকাল বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ৪০ জন রোহিঙ্গাকে আটক করেছেন। বিজিবির সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে তুমব্রু সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১৫ রোহিঙ্গাকে আটক করা হয়। অন্যদের দুপুরে ঘুমধুম সীমান্ত থেকে আটক করা হয়। কক্সবাজারে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, আটক ৪০ রোহিঙ্গাকে মানবিক সাহায্য দিয়ে বিকেলে আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।