৪০ হাজার টাকায় পাঙাশ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার বড়বাজার মাছপট্টিতে গতকাল মঙ্গলবার সকালে ৪০ হাজার টাকায় একটি পাঙাশ মাছ বিক্রি হয়েছে। মাছ বিক্রেতা লিপটন হোসেন ৪০ কেজি ওজনের মাছটি প্রতি কেজি এক হাজার টাকা দরে বিক্রি করেন। লিপটন হোসেন জানান, চুয়াডাঙ্গার মাছের পাইকারি বাজারের মাসুম আলীর আড়ত থেকে তিনি মাছটি কেনেন। এরপর বড়বাজারের মাছপট্টিতে নিয়ে কেটে প্রতি কেজি এক হাজার টাকা দরে বিক্রি করেন। ক্রেতাদের মধ্যে দুজন নয় কেজি করে এবং অন্যরা এক-দু্ই কেজি করে কিনে নেন। এ সময় কয়েক শ উৎসুক মানুষ সেখানে ভিড় জমায়।