৪০ হাজার বোতল অননুমোদিত এনার্জি ড্রিংক জব্দ, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদনহীন ৪০ হাজার বোতল এনার্জি ড্রিংক জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ওই কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব সূত্রে জানা গেছে, পাবনা পৌর এলাকার আফুরিয়া মহল্লায় মেসার্স ফাস্ট ফুড কোম্পানি ভুয়া বিএসটিআই নম্বর ব্যবহার করে ফাস্ট ফুড সিরাপ ও ফাস্ট ফিলিংস নামের এনার্জি ড্রিংক প্রস্তুত করে তা বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অভিযান চালিয়ে ৪০ হাজার বোতল এনার্জি ড্রিংক জব্দ করেন। আদালত কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ করে দেন।