৪০টি মেহগনি গাছ কেটে ফেলেছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় রোপণ করা ৫০টি মেহগনি গাছের মধ্যে তিন দফায় ৪০টি কেটে ফেলেছে সন্ত্রাসীরা। আলমগীর হোসেনের বাড়ি উপজেলার মধুপুর গ্রামে। তিনি জানান, তিনি বর্তমানে জাতীয়তাবাদী কৃষক দলের পোড়াহাটি ইউনিয়ন শাখার সভাপতি। চার বছর আগে তিনি নিজ বাড়ির আঙিনার ১৭ শতক জমিতে ৫০টি মেহগনিগাছের চারা রোপণ করেন। ভালো পরিচর্যার কারণে গাছগুলো বেশ বড় হয়েছে। কিন্তু সন্ত্রাসীরা গত বছর ১১ জুলাই রাতে ২৭টি গাছ কেটে ফেলে। সে সময় তিনি সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপর চলতি বছর ৫ জানুয়ারি সন্ত্রাসীরা আবারও চারটি গাছ কেটে দেয়। সর্বশেষ গত শনিবার রাতে আরও নয়টি গাছ কেটে দিয়েছে। কী কারণে গাছগুলো কাটা হলো তা তিনি বুঝতে পারছেন না।