৪০টি হাতবোমা উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরার একটি বাসায় গতকাল বুধবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৪০টি হাতবোমাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন এম এ মতিন ও তাঁর ছেলে শাহিন। মতিন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা।
অভিযান পরিচালনাকারী ডিবির সহকারী কমিশনার মো. খোরশেদ সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১১টার দিকে ৭৩ পশ্চিম ডেমরায় অভিযান চালিয়ে মতিন ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়। নিজ বাড়িতে বসেই মতিন বোমা তৈরি করে আসছিলেন।