৪০০ ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৪০০টি ইয়াবা বড়িসহ এক দম্পতিকে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাতে উপজেলার হোটেল উজানভাটির দ্বিতীয় তলার রেস্টুরেন্ট থেকে তাঁদের আটক করে পুলিশি হেফাজতে দেওয়া হয়।আটককৃত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের ডবল মুরিং থানার হালিশহর সড়ক এলাকার মো. জাবেদ (৩২) ও ফরজানা আক্তার (২৯)। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। র্যাব-৯ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, তাঁদের কাছে খবর ছিল, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে এক দম্পতি ইয়াবা নিয়ে যাচ্ছেন। পরে রাত নয়টার দিকে হোটেল উজানভাটি থেকে তাঁদের শনাক্ত করা হয়। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মোহামঞ্চদ মাহফুজ-উল-আমিন নূর বলেন, এই ঘটনায় র্যাব বাদী হয়ে আশুগঞ্জ থানায় মাদকদব্য পাচার আইনে মামলা করেছে। আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।