৪০০ কার্যদিবসে পৌঁছল সংসদ
নবম জাতীয় সংসদের ৪০০তম কার্যদিবস গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। আর একটি কার্যদিবস বৈঠক বসলেই বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাসে সর্বোচ্চ বৈঠকের নজির সৃষ্টি হবে। এর আগে সর্বোচ্চ ৪০০ কার্যদিবস স্থায়ী হয়েছিল পঞ্চম জাতীয় সংসদ।
সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রথম সংসদ স্থায়ী হয়েছিল ১৩৪ কার্যদিবস, মেয়াদকাল ছিল ১৯৭৩ সালের ৭ এপ্রিল থেকে ১৯৭৫ সালের ৬ নভেম্বর। দ্বিতীয় সংসদ স্থায়ী হয় ২০৬ কার্যদিবস। মেয়াদকাল ছিল ১৯৭৯ সালের ২ এপ্রিল থেকে ১৯৮২ সালের ২৪ মার্চ পর্যন্ত। তৃতীয় সংসদ স্থায়ী হয় ৭৫ কার্যদিবস। মেয়াদকাল ছিল ১৯৮৬ সালের ১০ জুলাই থেকে ১৯৮৭ সালের ৬ ডিসেম্বর। চতুর্থ সংসদ স্থায়ী হয়েছিল ১৬৮ কার্যদিবস। মেয়াদকাল ছিল ১৯৮৮ সালের ১৫ এপ্রিল থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর। পঞ্চম সংসদ স্থায়ী হয় ৪০০ কার্যদিবস। মেয়াদকাল ছিল ১৯৯১ সালের ৫ এপ্রিল থেকে ১৯৯৫ সালের ২৪ নভেম্বর। ষষ্ঠ সংসদ স্থায়ী হয় চার কার্যদিবস। মেয়াদকাল ছিল ১৯৯৬ সালের ১৯ মার্চ থেকে ৩০ মার্চ। সপ্তম সংসদ স্থায়ী হয় ৩৮২ কার্যদিবস। মেয়াদকাল ছিল ১৯৯৬ সালের ১৪ জুলাই থেকে ২০০১ সালের ১৩ জুলাই। অষ্টম সংসদ স্থায়ী হয়েছিল ৩৭৩ কার্যদিবস।