৪০০ কেজি চিংড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের একটি ডিপো থেকে গত বৃহস্পতিবার রাতে অপদ্রব্য পুশ করা ৪০০ কেজি গলদা চিংড়ি জব্দ করেছে র্যাব। এ ঘটনায় ডিপোর মালিকসহ তিনজনকে আটক করা হয়। পরে জেলা মৎস্য ও মান নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম তাঁদের ৭০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা আদায়ের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা চিংড়ি রূপসা নদীতে ফেলে দেওয়া হয়েছে। র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, অভিযুক্ত ব্যক্তিরা ডুমুরিয়া মহিলা কলেজ-সংলগ্ন মেসার্স সাত্তার ফিশ থেকে একটি পিকআপে করে অপদ্রব্য পুশ করা চিংড়ি নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪০০ কেজি চিংড়ি জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানের মালিক সাইদুল ইসলাম, পিকআপের চালক মো. জুয়েল ও হেলপার মো. আজগরকে আটক করা হয়।