৪০০ কেভি সঞ্চালন লাইন চালু হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রথম ৪০০ কেভি (৪ লাখ ভোল্ট) ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইন আজ সোমবার চালু হচ্ছে। হবিগঞ্জের বিবিয়ানা থেকে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত ১৬৮ কিলোমিটার দীর্ঘ এ লাইন নির্মাণ করেছে পিজিসিবি। সরকার, পিজিসিবি এবং কোরিয়া লাইনটি নির্মাণে অর্থ সহায়তা দিয়েছে। এর আগে নির্মিত মেঘনা ঘাট-আমিনবাজার লাইনটিও ৪০০ কেভি ক্ষমতার। তবে সেটি ২৩০ কেভিতে চালানো হয়। নতুন লাইনটি ৪০০ কেভিতেই চলবে।