৪০০ টাকার জন্য গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৪০০ টাকা চেয়ে না পেয়ে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তাঁর স্বামী। গুরুতর আহতাবস্থায় রাজশাহী নেওয়ার পথে গত শুক্রবার রাত আটটার দিকে তিনি মারা যান। নিহত গৃহবধূর নাম সুলতানা বেগম (২৫)। তিনি নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের মোরশেদের (৩২) স্ত্রী ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোরশেদের সঙ্গে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আবিবুর রহমানের মেয়ে সুলতানা বেগমের সাত বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক নিয়ে বিভিন্ন সময় স্বামীর হাতে নির্যাতনের শিকার হন তিনি। মোরশেদ কয়েক দফা যৌতুকও নিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোরশেদ তাঁর স্ত্রীকে ৪০০ টাকা এনে দিতে বলেন। তাঁর কথায় রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করেন মোরশেদ। এতে সুলতানা জ্ঞান হারিয়ে ফেললে মোরশেদ পালিয়ে যান। প্রতিবেশীরা শুক্রবার বিকেলে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পথে তিনি মারা যান।