৪০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার মোহাম্মদনগর এলাকা থেকে গতকাল শুক্রবার সকাল সাতটায় পুলিশ অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল, পাঁচটি রামদাসহ আবদুর রউফ ওরফে ভুট্টো (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি ওই এলাকার মৃত হাজি আবদুল আলীর ছেলে।পটিয়া থানার পুলিশ জানায়, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে আবদুর রউফের ঘর থেকে বস্তাভর্তি ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।