প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য পরিচালিত আনন্দ স্কুলের ৪০০ ব্যাগ ছিনতাই হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের চোহাট্টা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্কুলব্যাগগুলো সিলেটের কানাইঘাট উপজেলার কয়েকটি আনন্দ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ব্যাগের পরিবেশক আহমদ ব্যাগ হাউসের স্বত্বাধিকারী আতাউর রহমান জানান, ব্যাগ সরবরাহের ঠিকাদারির দায়িত্ব পেয়েছে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান। প্রথম দফায় প্রায় ৪০ হাজার টাকার ৪০০ ব্যাগ ঢাকা থেকে এসএ পরিবহনে আসে। রিকশায় করে জিন্দাবাজার কাজী ইলিয়াস এলাকা থেকে চৌহাট্টায় নেওয়ামাত্র চার-পাঁচজন লোক তাঁকে ধাক্কা দিয়ে ফেলে ব্যাগগুলো ছিনিয়ে নিয়ে যায়।