৪১ কৃষককে বীজ সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা বীজ ব্যাংক ও প্রস্তাবিত কৃষি হাসপাতাল থেকে বীজ সহায়তা পেয়েছেন ৪১ জন কৃষক। তাঁদের মধ্যে গতকাল রোববার সরিষা, মসুরির ডালসহ বিভিন্ন বীজ বিতরণ করা হয়। তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন বলেন, বীজ কৃষকের অধিকার। কিন্তু তাঁদের হাতে বীজ থাকে না; থাকে বহুজাতিক কোম্পানির হাতে। তাই এই ব্যাংকে সাতক্ষীরা অঞ্চলের সব ধরনের বীজ সংরক্ষণ করা হচ্ছ। ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান বলেন, এখান থেকে বিনা মূল্যে কৃষকদের বীজ দেওয়া হয়। শর্ত একটাই: ফসল কর্তনের পর সমপরিমাণ বীজ ফেরত দিয়ে যেতে হবে।