৪১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, বাড়তি নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ শনিবার ভোট গ্রহণ হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তবে ছয় ইউনিয়নের ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উপজেলার চার ইউনিয়ন কুতুবজোম, বড়মহেশখালী, হোয়ানক, মাতারবাড়ি ও কালারমারছড়া ইউপির বিভিন্ন চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সহিংসতার ঘটনা ঘটেছে। তাই এসব এলাকায় ভোটের দিন বিশেষ নজর রাখবে প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছয়টি ইউনিয়নের মধ্যে ৪১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে কুতুবজোম ইউনিয়নে সাতটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে: ঘটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাদিয়া রেড ক্রিসেন্ট রেজি. প্রাথমিক বিদ্যালয়, তাজিয়াকাটা সাইক্লোন সেন্টার, কুতুবজোম দাখিল মাদ্রাসা, দৈলারপাড়া হাফেজখানা, ছলের বাপেরপাড়া ফোরকানিয়া মাদ্রাসা, মেহেরিয়াপাড়া রেজি. প্রাথমিক বিদ্যালয়। কালারমারছড়া ইউনিয়নের চিহ্নিত ছয়টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে: উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনুছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিকনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালারমারছড়া উচ্চবিদ্যালয়, আধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিজ্জিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বড়মহেশখালী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে: ফকিরাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মগরিয়াকাটা রেজি. প্রাথমিক বিদ্যালয়, মুন্সীর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোড়া পুকুরপাড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুয়ার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুনবাজার এবতেদায়ি মাদ্রাসা, বটতলী ফোরকানিয়া মাদ্রাসা, হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাগাজিরপাড়া মাদ্রাসা, টাইমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরুনতলী সাইক্লোন সেন্টার, মোহরাকাটা রেজি. প্রাথমিক বিদ্যালয়, পানিরছড়া উচ্চবিদ্যালয়, মাতারবাড়ি ইউনিয়নে রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজঘাট রশিদিয়া মাদ্রাসা, পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ সাইরারডেইল রেজি. প্রাথমিক বিদ্যালয়। ধলঘাটা ইউনিয়নের সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, এলাকার ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১টি ঝুঁকিপূর্ণ। আর এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ছয় ইউপি নির্বাচনে র‌্যাব, কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাইনুল হক বলেন, নির্বাচনে ৬৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৯৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৬১৪ জন পোলিং কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন।