৪১ জন প্রতিবন্ধী শিশুর ঈদ উপহার কক্লিয়ার ইমপ্লান্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ৪১ জন মূক ও বধির শিশুকে কক্লিয়ার ইমপ্লান্টের বরাদ্দ দিয়েছে। ঈদের ছুটির পর অস্ত্রোপচার মধ্য দিয়ে এসব শিশুর কানে এই যন্ত্র বসানো হবে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে উপাচার্য কামরুল হাসান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এসব শিশুর বাবা ও মায়েদের হাতে এই বরাদ্দপত্র তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, যে শিশুরা একেবারেই শুনতে ও কথা বলতে পারে না, তাদের কানে এই যন্ত্র বসালে তারা শুনতে এবং বলতে পারবে। অত্যাধুনিক প্রযুক্তির এই প্রতিটি যন্ত্রের দাম ১০ লাখ টাকার বেশি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় দরিদ্র ও নিম্ন আয়ের শিশুদের এ যন্ত্র দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগেও মোট ১১০ জন শিশুকে এ যন্ত্র সফল অস্ত্রোপচারের মাধ্যমে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বলা হয়, এটা এই শিশুদের ঈদের উপহার।