৪১ জেলের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল শুক্রবার দুপুরে মাছ ধরার সময় আট জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-ইসলাম তিন জেলেকে তিন মাস করে কারাদণ্ড ও পাঁচ জেলের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। এর আগের দিন বৃহস্পতিবার ১৭ জেলেকে আটক করে জরিমানা আদায় করা হয়। এ নিয়ে গত ছয় দিনে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ৪১ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় চার লাখ পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে নদীর পাড়ে পোড়ানো হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১৩ থেকে ২৩ অক্টোবর ১১ দিন নদীতে মা ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময়ের মধ্যে মাছ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ।