৪১ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র এ টি এম জাফর আলমের শিক্ষাসনদ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ ৪১ বছর পর গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর সনদ গ্রহণ করে পরিবার। শহীদের ছোট ভাই এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে সনদ হস্তান্তর করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব নেছার উদ্দিন ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, জনসংযোগ বিভাগের পরিচালক মো. আশরাফ আলী খান উপস্থিত ছিলেন। এ টি এম জাফর আলম বর্তমান জহুরুল হক হলের (সাবেক ইকবাল হল) ছাত্র ছিলেন। তিনি ১৯৪৭ সালের ৫ মে কক্সবাজার জেলার উখিয়া থানার রুমখাঁ পালং গ্রামে জন্মগ্রহণ করেন।