১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালন ও যুদ্ধে অংশ নিয়েছিলেন তাঁরা। তবে সেই অবদানের স্বীকৃতি মিলল দেশ স্বাধীন হওয়ার ৪১ বছর পর। অবশ্য তাঁদের কেউই এখন আর জীবিত নেই।তাঁরা হলেন: সুনামগঞ্জ সদর উপজেলার আলফাত উদ্দিন আহমদ, দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী, মোহামঞ্চদ আবদুর রইছ, মোহামঞ্চদ আবদুল বারী, বরুণ রায়, খলিলুর রহমান চৌধুরী, নুরুজ আলী (বাবন মিয়া), হুসেন বখত ও আছদ্দর আলী চৌধুরী।সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ শহরের বাসিন্দা দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী মুক্তিযুদ্ধের সময় ছিলেন স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক। পরিষদের সদস্য ছিলেন মোহামঞ্চদ আবদুর রইছ, আলফাত উদ্দিন আহমদ ও হুসেন বখত। যুদ্ধের পুরো সময় তাঁরা জেলায় মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেন। একইভাবে দায়িত্ব পান করেছেন কমরেড বরুণ রায়। অন্য চারজনও মুক্তিযুদ্ধের সময় সক্রিয়ভাবে কাজ করেন। কিন্তু এত দিন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় তাঁদের নাম বা স্বীকৃতি ছিল না। গত ১৯ এপ্রিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাঁদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়।এ ব্যাপারে সেক্টর কমান্ডারস ফোরাম, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী বলেন, ‘বিষয়টি জেনে আমরা মুক্তিযোদ্ধারা খুবই খুশি হয়েছি। কারণ, তাঁরাই মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জে মূল দায়িত্ব পালন করেছিলেন।’