৪১ বছরে বাংলাদেশ গণিত সমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪১ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ গণিত সমিতি। গতকাল মঙ্গলবার সমিতির ৪০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে কাজী মোতাহার হোসেন ভবনের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। এতে আ ফ ম খোদাদাদ খান, মুনিবুর রহমান চৌধুরী, লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, আবদুস সাত্তারসহ বিশিষ্ট গণিতবিদেরা অংশ নেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গণিতবিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে গণিত বিভাগের চেয়ারম্যান মো. তজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন মো. আইনুল ইসলাম, সত্রাজিৎ কুমার প্রমুখ।