প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যদের নিরাপত্তা পেয়ে দুই হাজার ৫৯৩টি তেলবাহী গাড়ি চলাচল করেছে। প্রায় আড়াই কোটি টাকা মূল্যের অবৈধ সামগ্রী উদ্ধার, অস্ত্র ও মাদকের চালানও আটক করে বিজিবি। এক বছরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় ৩৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সিলেটের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক প্রীতিভোজে ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। গতকাল বেলা একটায় আয়োজিত কর্মসূচিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।