৪১ বীরাঙ্গনার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ৪১ জন বীরাঙ্গনা। আজ সোমবার তাঁদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
ওই মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের এর আগে বীরাঙ্গনা স্বীকৃতি দিয়ে সম্মান জানানো হয়। পরে তাঁদের প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।