৪১ রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে নাফ নদী অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪১ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড ও বিজিবি।কোস্টগার্ড ও বিজিবি সূত্র জানায়, গতকাল সোমবার বিকেল চারটা পর্যন্ত উপজেলার শাহপরীর দ্বীপ, টেকনাফ সদর, দমদমিয়া, ঝিমংখালী ও হোয়াইক্যং এলাকা দিয়ে অনুপ্রবেশকালে কোস্টগার্ড ও বিজিবির জওয়ানেরা ৪১ রোহিঙ্গাকে আটক করেন।৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, আটক ৪১ রোহিঙ্গাকে গতকাল বিকেল পাঁচটায় স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।