৪১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় ৪১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বন্দর পরিচালনা, কার্যক্রম সমন্বয় ও উন্নয়নে সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নৌপরিবহনমন্ত্রী সভাপতি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান সদস্যসচিব থাকবেন।গতকাল বুধবার নৌ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিকে প্রতি তিন মাসে অন্তত একটি সভা করতে হবে।