৪১টি ওয়ার্ডে আজ শুরু হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কিংবা নির্বাচনী অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে শুরু হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। প্রতিটি আদালতের নেতৃত্বে থাকছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রতিটি আদালতের সঙ্গে থাকবেন পুলিশের পাঁচজন করে সদস্য।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ২০টি দল দিয়ে এই আদালতের কাজ শুরু হচ্ছে। জনসংখ্যার ভিত্তিতে এই ২০টি দলকে ৪১টি ওয়ার্ডের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে আরও ২১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যোগ দেবেন ১১ জুন।