৪১তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের শিক্ষাসমাপনী উৎ​সবে বর্ণাঢ্য শোভাযাত্রা l প্রথম আলো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের শিক্ষাসমাপনী উৎ​সবে বর্ণাঢ্য শোভাযাত্রা l প্রথম আলো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৪১তম ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব ‘অটোমেশন র্যাগ-২০১৫’ শুরু হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হওয়া নবীন প্রকৌশলীদের পাশে চুয়েট পরিবার সব সময় থাকবে।’
তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাস থেকে নগরের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র পর্যন্ত আনন্দভ্রমণ এবং আইইবি থেকে নগরের ওয়াসা মোড় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ আয়োজনে আরও ছিল রং উৎসব ও চলচ্চিত্র প্রদর্শনী।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অয়োজনে থাকছে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক সন্ধ্যা।
আগামীকাল শুক্রবার উৎসবের শেষ দিনে রয়েছে বিশেষ কনসার্ট। এতে দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো অংশ নেবে।