৪২ কেন্দ্রের ফলাফল নিয়ে তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার সেই ৪২টি কেন্দ্রের প্রশ্নবিদ্ধ ফলাফলের ঘটনা তদন্ত করছে নির্বাচন কমিশন। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার গতকাল বোরবার সরেজমিনে তদন্ত শুরু করেন।
গাবতলী থেকে ফিরে সন্ধ্যায় বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সুভাষ চন্দ্র সরকার বলেন, ‘কমিশনের নির্দেশে বিষয়টি তদন্ত করছি। তদন্তে যা পাওয়া গেছে, তার প্রতিবেদন নির্বাচন কমিশনে দেওয়া হবে। এরপর যে সিদ্ধান্ত নেওয়ার তা কমিশন নেবে।’
এর আগে ৫ জানুয়ারির নির্বাচনে বগুড়া-৭ আসনের গাবতলী উপজেলার ৮৮টি ভোটকেন্দ্রের প্রায় সবগুলোতেই ভোটবিরোধীদের হামলায় ভোট ভন্ডুল হয়ে যায়।
পরে ৪২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা ও ৪৬টি স্থগিত করা হয়। এ নিয়ে ৭ জানুয়ারি প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হলে তোলপাড় সৃষ্টি হয়।
ওই প্রতিবেদন ছাপা হওয়ার পর জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ টি এম আমিনুল ইসলাম ভোট গ্রহণ ছাড়াই ফলাফল ঘোষণার ব্যাপারে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন।