৪২ বছর পর বিরলে সঞ্চৃতিসৌধ
মুক্তিযুদ্ধের সময় দিনাজপুরের বিরল উপজেলার পশ্চিম রাজারামপুর গ্রামে হানাদার ও রাজাকারদের হাতে নিহত ২৫ গ্রামবাসীর সঞ্চরণে নির্মিত সঞ্চৃতিসৌধ গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এর উদ্বোধন করেন।এ উপলক্ষে স্থানীয় ফুলবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা এ দেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম লুটেছে, সেসব যুদ্ধাপরাধীর বিচার চলছে। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি সেই বিচার-প্রক্রিয়াকে বানচাল করতে রাজাকারদের সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু তাদের এই ঘৃণ্য প্রচেষ্টা কখনো সফল হবে না।সেক্টর কমান্ডারস ফোরাম, দিনাজপুরের জেলা সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে রাজারামপুরে গণহত্যার শিকার আটজনের স্ত্রীদের গায়ে শাল পরিয়ে সমঞ্চাননা জানানো হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী, সেক্টর কমান্ডারস ফোরামের উপজেলা সভাপতি শামসুল সমাবেশে বক্তব্য দেন।