প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালীন নোয়াখালীতে সবচেয়ে বড় গণহত্যার ৪২ বছর পর নির্মিত হতে যাচ্ছে সঞ্চৃতিস্তম্ভ। গতকাল মঙ্গলবার দুপুরে গোপালপুর গণশহীদ সঞ্চৃতি সংসদ আয়োজিত সঞ্চরণসভা ও মিলাদ মাহফিলে সঞ্চৃতিস্তম্ভের নকশা উন্মোচন করেন জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা এ বি এম জাফর উল্যা।
সংসদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিল্পপতি এ টি এম এনায়েত উল্যা, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহামঞ্চদ উল্যা, যুুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন।
১৯৭১ সালের ১৯ আগস্ট সকালে গোপালপুর বাজারে প্রবেশ করে পাকিস্তানি সেনাবাহিনী। তাদের পথ দেখিয়ে নিয়ে আসে রাজাকাররা। এরপর পাকিস্তানি সেনারা বাজারের ব্যবসায়ী, পথচারী, এলাকার বাসিন্দাসহ ৫৪ জনকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে।